২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট নিরসনে হন্ডুরাসে আলোচনা শুরু

হন্ডুরাসের নেতা রবার্তো মিচেলেত্তি এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়ার দূতদের মধ্যে বুধবার আলোচনা শুরু হয়েছে। ওদিকে জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালে কূটনীতিকদের চাপ অব্যাহত রয়েছে এবং জেলায়ার সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 09:53 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

তেগুসিগালপা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হন্ডুরাসের নেতা রবার্তো মিচেলেত্তি এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়ার দূতদের মধ্যে বুধবার আলোচনা শুরু হয়েছে। ওদিকে জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালে কূটনীতিকদের চাপ অব্যাহত রয়েছে এবং জেলায়ার সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। 'অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস' এর পররাষ্ট্রমন্ত্রীরা এবং সংগঠনটির প্রধান উচচ পর্যায়ের এ বৈঠক তদারক করছে। তিন মাস আগে বন্দুকের নলের মুখে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় সেনাবাহিনী। এর পর দুপক্ষের মধ্যে এটিই সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। তবে বৈঠক থেকে রাজনৈতিক সংকট সমাধান এখনও দূরের পথ বলেই মনে করা হচ্ছে। জেলায়া ব্রাজিল দূতবাস থেকে আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত মাসে নির্বাসন থেকে দেশে ফিরে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন জেলায়া। তারপর থেকে সেখানে জেলায়াকে চারপাশ থেকে ঘিরে রেখেছে হন্ডুরাসের সেনারা। আলোচনা শুরুর কিছুক্ষণ আগে বিক্ষোভরত জেলায়া সমর্থকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। জেলায়ার সমর্থকরা হন্ডুরাসে মার্কিন দূতাবাসের সামনে মিছিল করছিল। স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে, বিক্ষোভকারীদের স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করেছে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় বিক্ষোভকারীরা 'ওএএস আমাদের সাহায্য কর' বলে স্লোগান দিচ্ছিল। পুলিশ এ সময় রাবার বুলেটও ছোঁড়ে। পুলিশের ছোঁড়া রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে দুজন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৪ ঘ.