ওয়াশিংটন, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় গরমিলের তথ্য জানা গেছে জাতিসংঘের গোপন তথ্যউপাত্তে। কয়েকটি প্রদেশে সরকারি ভোট গণনায় ভোটদানকারীর সংখ্যার চেয়ে ভোটের সংখ্যা ১ লাখ বা তারও বেশি ছাড়িয়ে গেছে। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
পত্রিকাটি জানায়, দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রেকর্ডকৃত ভোটের সংখ্যা ১৩৪,৮০৪। কিন্তু জাতিসংঘের হিসাবমতে ২০ আগস্টের নির্বাচনে এ প্রদেশে ভোট দিয়েছেন মাত্র ৩৮,০০০ কিংবা সম্ভবত আরও কম ৫০০০ জন। জাতিসংঘের
bdnews24