২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আরও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

তেহরান পরমাণু অস্ত্র বানানো নিয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হলে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 09:11 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ওয়াশিংটন অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তেহরান পরমাণু অস্ত্র বানানো নিয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হলে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন। ইরান এই হুমকি নাকচ করে দিয়ে বলেছে, ইরানের ওপর আগের নিষেধাজ্ঞাগুলো কার্যকর হয়নি। বিদেশি কোম্পানীগুলো ইরানের সঙ্গে বাণিজন্য থেকে উপকৃত হওয়ার কথা স্বীকার করেছে বলে যুক্তি দিয়েছে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের সন্ত্রাস ও অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি কর্মকর্তা স্টুয়ার্ট লেভি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে সামগ্রিক পরিকল্পনা নেওয়ার জন্য যথাসম্ভব আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতে ওয়াশিংটন কাজ করে যাচ্ছে। সিনেট ব্যাংককিং কমিটিতে লেভি বলেন, "মার্কিন কৌশলে এটি বিবেচনায় নেওয়া হয়েছে যে, কোনও একক নিষেধাজ্ঞাই লাগসই ব্যবস্থা নয়। নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে আমাদের নানাভাবে অবিরাম নানা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়বে।" প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে তার পরমাণু কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে বলেছেন। ওয়াশিংটনের ধারণা ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৩ ঘ.