২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরামিষভোজন বিষন্নতার ঝুঁকি কমায়

ভূমধ্যসাগরীয়-ধাঁচের খাবার অর্থাৎ, শাক-সবজি, ফল, বাদাম, শস্যদানা এবং মাছ সমৃদ্ধ খাবার বিষন্নতার ঝুঁকি কমায়। বিজ্ঞানীরা সোমবার একথা বলেছেন। তবে এর কারণটি স্পষ্ট জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 10:49 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

লন্ডন, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভূমধ্যসাগরীয়-ধাঁচের খাবার অর্থাৎ, শাক-সবজি, ফল, বাদাম, শস্যদানা এবং মাছ সমৃদ্ধ খাবার বিষন্নতার ঝুঁকি কমায়। বিজ্ঞানীরা সোমবার একথা বলেছেন। তবে এর কারণটি স্পষ্ট জানা যায়নি। স্পেনের গবেষকরা ১১ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, যারা নিরামিষ ভোজন করে না তাদের তুলনায় নিরামিষভোজী বা ভূমধ্যসাগরীয় খাবারে অভ্যস্তদের বিষন্নতায় ভোগার ঝুঁকি কমে ৩০ শতাংশের বেশি। ঠিক কি কারণে এ ধরনের খাবার বিষন্নতা প্রতিরোধ করে তা সঠিক জানা যায়নি। স্পেনের নাভাররা বিশ্ববিদ্যায়ল এবং লাস পামাস ডি গ্রান কানারিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক আলমুদেনা-স্যানচেজ ভিল্লেগাস ও তার সহকর্মীরা একথা বলেছেন। তবে গবেষকরা এও বলেছেন যে, খাবারের উপাদানগুলো রক্তধমনীর কার্যকারিতা বাড়াতে পারে, প্রদাহ প্রতিরোধ করতে পারে এবং কোষের অক্সিজেনজনিত ক্ষতিপূরণ করতে পারে। আর এ সমস্ত কারণেই বিষন্নতার ঝুঁকি কমে আসতে পারে। জেনারেল সাইকিয়াট্রি জার্নাল আর্কাইভে প্রকাশিত এ গবেষণায় ভূমধ্যসাগরীয় খাবারের আরও নানা গুণের উল্লেখ করে এ থেকে আরও অনেক স্বাস্থ্য সুরক্ষা পাওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের খাবার শুধু বিষন্নতাই নয় ডায়াবেটিস, অ্যাজমা এবং ক্যান্সারের মতো রোগেরও ঝুঁকি কমায়। প্রশ্নপত্রের মাধ্যমে স্পেনের জনগণের খ্যাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্যের ভিত্তিতে গবেষণাটি পরিচালনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৬৪৭ ঘ.