২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনায় ফিরতে প্রস্তুত উত্তর কোরিয়া

পরমাণু অস্ত্র কর্মসূচি অবসান নিয়ে আন্তর্জাতিক আলোচনায় ফিরতে প্রস্তুত থাকার কথা মঙ্গলবার জানিয়েছে উত্তর কোরিয়া। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমে আলোচনা দাবি করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 07:09 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

সউল, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু অস্ত্র কর্মসূচি অবসান নিয়ে আন্তর্জাতিক আলোচনায় ফিরতে প্রস্তুত থাকার কথা মঙ্গলবার জানিয়েছে উত্তর কোরিয়া। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমে আলোচনা দাবি করেছে তারা। উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর দেশ হওয়ার চেষ্টা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তুলে ধরে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা সউল এ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে,পিয়ংইয়ং তাদের ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা পুনর্গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের উত্তর কোরিয়া সফরকালে পিয়ংইয়ং পরমাণু আলোচনার ফেরার ওই ঘোষণা দিল। এর মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি পরিহারের আলোচনায় যুক্তরাষ্ট্রকেই মূলে রাখার পুরোনো অবস্থান তুলে ধরল উত্তর কোরিয়া। জিয়াবাওয়ের সঙ্গে কিম জং ইলের বৈঠক চলাকালে উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা ইলের উদ্ধৃতি দিয়ে বলেছে, "ডিপিআরকে (উত্তর কোরিয়া) এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈরি সম্পর্ক কোনওরকম ব্যর্থতা ছাড়া দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সম্পর্কে রূপ নেওয়া উচিত।" কেসিএনএ আরও বলেছে, "আমরা ডিপিআরকে-যুক্তরাষ্ট্র আলোচনার ফলাফলের ভিত্তিতে বহুপক্ষীয় আলোচনায় প্রস্তুত রয়েছি বলে জানিয়েছি।" ওয়াশিংটনও স