২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার পাশে থাকার অঙ্গীকার চীনের

আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছন্ন রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধন শক্তিশালী করার অঙ্গীকার করেছে চীন। উত্তর কোরিয়া-চীন কূটনৈতিক সম্পর্কের ৬০ তম বার্ষিকীতে পিয়ংইয়ংয়ে তিনদিনের সফরে গেছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। ছয়জাতির সঙ্গে উত্তর কোরিয়ার অচল হয়ে পড়া পরমাণু আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা হিসাবেও দেখা হচ্ছে জিয়াবাওয়ের এ সফরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 06:03 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

বেইজিং, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছন্ন রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধন শক্তিশালী করার অঙ্গীকার করেছে চীন। উত্তর কোরিয়া-চীন কূটনৈতিক সম্পর্কের ৬০ তম বার্ষিকীতে পিয়ংইয়ংয়ে তিনদিনের সফরে গেছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। ছয়জাতির সঙ্গে উত্তর কোরিয়ার অচল হয়ে পড়া পরমাণু আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা হিসাবেও দেখা হচ্ছে জিয়াবাওয়ের এ সফরকে। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ককে শান্তির জন্য আশীর্বাদ বলে বর্ণনা করেছে চীন।চীনের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রোববার সশরীরে বিমানবন্দরে উপস্থিত হন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল। ইলের সঙ্গে বৈঠকও করেন জিয়াবাও। জিয়াবাওকে ইল জানান, উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণ পরিহার করেনি এবং তারা দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় আলোচনার দ্বার খোলা রেখেছে। তবে ইল বহুপক্ষীয় আলোচনায় বসার ব্যাপারে দৃঢ় কোনও প্রতিশ্র"তি দেননি। গত মে মাসে উত্তর কোরিয়া পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে এবং ছয় জাতির সঙ্গে পরমাণু আলোচনা বন্ধ করেছে। তবে স