২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণাটক, অন্ধ্র প্রদেশে বন্যায় নিহত ২০০

ভারতের দক্ষিণাঞ্চলে গত ৫ দিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে শস্য। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। কর্মকর্তারা রোববার একথা বলেছেন। কর্ণাটকে নিহত হয়েছে অন্ততপক্ষে ১৬৭ জন। প্রবল বৃষ্টিপাতের কারণে সেখানে কয়েকটি নদীর পানি উপচে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। অন্যদিকে, পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশে বন্যায় নিহত হয়েছে অন্ততপক্ষে ৩৩ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৮ লাখ মানুষ। কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ব্যাঙ্গালোর, অক্টোর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের দক্ষিণাঞ্চলে গত ৫ দিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে শস্য। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। কর্মকর্তারা রোববার একথা বলেছেন। কর্ণাটকে নিহত হয়েছে অন্ততপক্ষে ১৬৭ জন। প্রবল বৃষ্টিপাতের কারণে সেখানে কয়েকটি নদীর পানি উপচে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। অন্যদিকে, পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশে বন্যায় নিহত হয়েছে অন্ততপক্ষে ৩৩ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৮ লাখ মানুষ। কর্মকর্তারা একথা জানিয়েছে। সরকারের ঊর্ধ্বতন এক মন্ত্রী বাসাভরাজ বোম্মাই বলেছেন, আমাদের চারপাশে কেবল মৃত্যু আর ধ্বংস। কর্তৃপক্ষ বলেছে, আখ এবং ধানক্ষেতসহ বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভিএস আচার্য রোববার বলেছেন, "শস্যের ক্ষয়ক্ষতি হিসাব করে দেখা হচ্ছে.... হাজার হাজার গৃহহীনকে ত্রাণ সরবরাহ করাকেই এখন আমরা সর্বোচ্চ অগ্রধিকার দিচ্ছি।" তিনি বলেন, বেশির ভাগই বাড়িঘর ধসে পড়ে নয়ত পানিতে ভেসে গিয়ে মারা গেছে। গৃহহীন হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। কর্মকর্তারা বলেছেন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে লোকজন এখনও আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা ৫ হাজার পর্যন্ত বাড়তে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫০ ঘ.