২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির সঙ্গে মন্ত্রীর দুর্লভ বৈঠক

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে শনিবার বৈঠক করেছেন ক্ষমতাসীন জান্তা সরকারের এক মন্ত্রী। মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে চেষ্টা করবেন বলে সু চির দেওয়ার প্রস্তাবের এক সপ্তাহের মাথায় এই দুর্লভ বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর জানিয়েছে সরকারের একটি সূত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে শনিবার বৈঠক করেছেন ক্ষমতাসীন জান্তা সরকারের এক মন্ত্রী। মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে চেষ্টা করবেন বলে সু চির দেওয়ার প্রস্তাবের এক সপ্তাহের মাথায় এই দুর্লভ বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর জানিয়েছে সরকারের একটি সূত্র। আগের দিন দেশটির আদালত সু চির আপিল খারিজ করে দিয়ে তার গৃহবন্দিত্বের রায় বহাল রাখে। মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি নাম না প্রকাশের শর্তে জানান, শ্রমমন্ত্রী অং কি ইয়াঙ্গুনে সু চির বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। একটি হ্রদের পাশের এই বাড়িতেই কয়েক বছর ধরে বন্দি আছেন সু চি। শ্রমমন্ত্রী অং কি-কে সু চির সঙ্গে জেনারেলদের যোগাযোগ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল বছর দুয়েক আগে। সূত্রটি রয়টার্সকে বলেছেন, "বৈঠক প্রায় ৫০ মিনিট স্থায়ী হয়। তবে কী আলোচনা হয়েছে তা আমি জানি না।" গত আগস্টে সু চির বাড়িতে এক মার্কিন নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে তার গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বাড়িয়ে দেয় আদালত। এ রায় সু চিকে আগামী বছরের নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র বলে এর নিন্দা জানিয়েছে বিশ্ব স