ম্যানিলা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনে বন্যায় ৩০০ মানুষের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই দেশটির ওপর আঘাত হানতে ফুঁসে উঠেছে 'সুপার টাইফুন' পারমা। শনিবার এটি ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ ইসাবেলায় আঘাত করার জন্য অগ্রসর হচ্ছে।
ভয়ঙ্কর ঝড়টি শুক্রবার ফিলিপাইনে উত্তরপূর্বাঞ্চলীয় দ্বীপ কেতানদুয়ানেস থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আরও শক্তি সঞ্চয় করে ঝড়টি অগ্রসর হচ্ছে। এর প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে মূল ভূখণ্ডের লুজনে।
পারমার পূর্ণশক্তিতে আঘাত হানার স্থান ইসাবেলা একটি পাহাড়ি এলাকা এবং সেখানে বসতিও কম। তবে এর প্রভাবে পরবর্তী দুদিন ধরে প্রবল বৃষ্টিপাতে সয়লাব হয়ে যাবে লুজন। এতে ইতিমধ্যেই বন্যায় আক্রান্ত ওই অঞ্চলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে পড়বে।
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো টিওডোরো পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে স
bdnews24