জেনেভা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের যে আরেকটি পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা আছে বলে জানা গেছে তাতে জাতিসংঘের পরিদর্শকদের পরিদর্শন করতে দিতে রাজি হয়েছে তেহরান। ছয় বিশ্বশক্তির সঙ্গে বৃহস্পতিবার তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় এই অগ্রগতিতে সম্পর্কোন্নয়নের দরজা উন্মুক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই এই আলোচনাকে ফলদায়ক অভিহিত করে এ মাসের শেষ নাগাদ আবারও দুপক্ষের মধ্যে যোগাযোগে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন- এই ছয়শক্তির সঙ্গে জেনেভায় ইরানের আলোচনা হয়।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামা এই আলোচনাকে "গঠনমূলক অগ্রগতি' হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের কাছে ইরানকে প্রমাণ করতে হবে যে, পরমাণু বোমা বানানোর কোনো উদ্যোগ সে নিচ্ছে না। ইরান বরাবরই বলে আসছে, বিদ্যুৎ শক্তি বাড়ানোই তার পরমাণু কর্মসূচির উদ্দেশ্য।
ওবামা বলেছেন, "ইরানের সরকার আন্তর্জাতিক স
bdnews24