২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেরালায় পর্যটকবাহী নৌকা উল্টে নিহত ১৮

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি লেকে ৭৬ জন পর্যটকবাহী এক নৌকা উল্টে অন্ততপক্ষে ১৮ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 06:41 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

থিরুভানানথাপুরাম, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি লেকে ৭৬ জন পর্যটকবাহী এক নৌকা উল্টে অন্ততপক্ষে ১৮ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। জনপ্রিয় পর্যটনস্থল থেক্কাডি অভয়ারণ্যের লেকে এ দুর্ঘটনা ঘটে। লেকের পাড়ে হাতি দেখতে পর্যটকরা সবাই এক পাশে চলে এলে নৌকা উল্টে যায়। জেলা পুলিশ সুপারইন্টেনডেন্ট পি কে কুত্তাপ্পাই বলেন, "সরকারি তথ্যমতে আমরা ১৮ জন নিহত হওয়ার খবর পেয়েছি।" তবে স্থানীয় গণমাধ্যম নিহতের সংখ্যা ২৮ উল্লেখ করেছে এবং ১৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে। জেলা সংগ্রাহক অশোক কুমার সিং বলেন, নৌকায় কয়েকজন বিদেশি পর্যটকও ছিল। তবে তাদের সংখ্যা কত তা তিনি জানাতে পারেননি। নৌবাহিনীর একটি হেলিকপ্টার উদ্ধারকাজে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩৯ ঘ.