২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় হামাসকে নেওয়া যেতে পারে: ব্লেয়ার

হামাসকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নেওয়া যেতে পারে। চার আন্তর্জাতিক শক্তির মধ্যপ্রাচ্য অঞ্চলের বিশেষ দূত, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

লন্ডন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- হামাসকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নেওয়া যেতে পারে। চার আন্তর্জাতিক শক্তির মধ্যপ্রাচ্য অঞ্চলের বিশেষ দূত, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। টাইমস পত্রিকাকে ব্লেয়ার বলেন, "আমি মনে করি, শান্তি প্রক্রিয়ায় হামাসকে অন্তর্ভুক্ত করার জন্য একটি পথ বের করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে হামাস অন্তর্ভুক্ত হওয়ার সঠিক পথে এগিয়ে আসার জন্য প্রস্তুত থাকলেই তা করা সম্ভব।" "হামাসকে ভুলভাবে অন্তর্ভুক্ত করা হলে উদারপন্থার জন্য কাজ করে যাওয়া ফিলিস্তিনিদের জীবন অস্থিতিশীল হয়ে উঠবে।" ব্লেয়ারের এই সাক্ষাৎকারটি টাইমস'র ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর সেখানে এখন ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। একইসঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার উদ্যোগও চলছে। ব্লেয়ার যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৯ ঘ.