২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের অর্ধেকের বেশি মানুষের খাদ্য সাহায্য প্রয়োজন: ডব্লিউএফপি

জিম্বাবুয়েতে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্ভোগের মধ্যে থাকা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের আগামী ফেব্র"য়ারি ও মার্চে খাদ্য সাহায্য প্রয়োজন হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

হারারে, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়াটর্স)- জিম্বাবুয়েতে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্ভোগের মধ্যে থাকা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের আগামী ফেব্র"য়ারি ও মার্চে খাদ্য সাহায্য প্রয়োজন হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বৃহস্পতিবার একথা জানিয়েছে। ডব্লিউএফপি এক বিবৃতিতে জানায়, ফেব্র"য়ারিতে তারা জিম্বাবুয়ের ৫১ লাখ মানুষকে সহায়তার পরিকল্পনা করছে। একই সঙ্গে আরও ১৮ লাখ মানুষকে সাহায্যের লক্ষ্যে কাজ করছে মার্কিন সহায়তাপুষ্ট ত্রাণ সংগঠনগুলোর একটি গ্র"প। আফ্রিকায় ১৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কলেরা মহামারিতে পড়ে জিম্বাবুয়ের অর্থনৈতিক অবস্থা আরও শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। কলেরাই ইতোমধ্যে প্রায় তিন হাজার একশ' মানুষের প্রাণহানী হয়েছে এবং ৫৯ হাজার মানুষ সংক্রামিত হয়েছে। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় এসএডিসি'র বৈঠকে জিম্বাবুয়েতে আগামী মাসে জোট সরকার গঠনের বিষয়ে একমত হয়েছেন আঞলিক নেতারা। তবে সেখানে গৃহীত প্রস্তাব প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে স্যাঙ্গেরাইয়ের দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। যদিও স্যাঙ্গেরাই জানিয়েছেন, মুগাবের ঐক্য সরকারে যোগ দিতে তিনি রাজি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, গত মঙ্গলবার থেকে কলেরায় আরও ৫৭ জনের মৃত্যু এবং ১,৫৭৯ জনের নতুন সংক্রামিত হওয়ার কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট এবং জানুপিএফ দলের নেতা রবার্ট মুগাবে এবং এমডিসি নেতা স্যাঙ্গেরাইয়ের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধ চলাকালেই এ মহামারী ছড়িয়ে পড়ে দেশব্যাপী। কিন্তু প্রশাসন বা কেউই এ নিয়ে কোনো জোরালো তৎপরতা দেখায়নি বলে অভিযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকায় 'সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি'র (এসএডিসি) উদ্যোগে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে গত সেপ্টেম্বরের ক্ষমতা ভাগাভাগি চুক্তি বাস্তবায়ন করে দ্রুত এ মানবিক সংকট নিরসন ও দেশটির বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের তাগিদ দেওয়া হলেও এখনও বিষয়টির কোনো সুরাহা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২৫ ঘ.