২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসল্যান্ডে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে

অর্থনীতির ধসের কারণে আইসল্যান্ডের জোট সরকার ভেঙে পড়ার পর মঙ্গলবার নতুন সরকার গঠনের চেষ্টা করছেন প্রেসিডেন্ট ওলাফুর রাগনার গ্রিমসন। আইসল্যান্ডের 'ইন্ডিপেনডেন্স পার্টি' এবং 'স্যোশাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স' এর নেতারা সোমবার রাতে একের পর এক গ্রিমসনের সঙ্গে দেখা করলেও কোনও প্রস্তাবনা ছাড়াই আলোচনা শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

রিকিয়াভিক, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অর্থনীতির ধসের কারণে আইসল্যান্ডের জোট সরকার ভেঙে পড়ার পর মঙ্গলবার নতুন সরকার গঠনের চেষ্টা করছেন প্রেসিডেন্ট ওলাফুর রাগনার গ্রিমসন। আইসল্যান্ডের 'ইন্ডিপেনডেন্স পার্টি' এবং 'স্যোশাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স' এর নেতারা সোমবার রাতে একের পর এক গ্রিমসনের সঙ্গে দেখা করলেও কোনও প্রস্তাবনা ছাড়াই আলোচনা শেষ হয়। গ্রিমসন সাংবাদিকদের বলেন, "আইসল্যান্ডের ইতিহাসে কোনও সরকারকে এখনকার মতো এত জটিল সমস্যায় পড়তে হয়নি। " বিশ্লেষকরা বলছেন, স্যোশাল ডেমোক্র্যাট এবং নেতৃস্থানীয় বিরোধীদল লেফট-গ্রীনস মিলে একটি সংখ্যালঘু সরকার হতে পারে বলে মঙ্গলবারের আলোচনা থেকে আভাস পাওয়া গেছে। কিন্তু দৈনিক মোর্গানব্লাডিড বলেছে, সংখ্যালঘু জোট সরকার হলে তাতে দুটি দল থাকবে এবং দুয়ের মধ্যে বহু ইস্যুতেই মতানৈক্য দেখা দেবে। এর আগে সোমবার প্রধানমন্ত্রী গিয়ার হ্যারডে জোট সরকার ভেঙে পড়ার কথা জানিয়ে পদত্যাগ করার ঘোষণা দেন। পার্লামেন্টে সাংবাদিকদের হ্যারডে বলেন, "আমরা জোট সরকার আর চালাতে না পারায় সত্যিই দুঃখিত।" পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিবোরগ গিসলাদোত্তিরকে প্রধানমন্ত্রী হ্যারডের স্থলাভিষিক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে। তবে গিলাসিদোত্তির এ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, তিনি ২/১ মাসের ছুটিতে যাবেন। আইসল্যান্ডের 'ইন্ডিপেনডেন্স পার্টি' এবং 'স্যোশাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স' নিয়ে গঠিত জোট সরকার গত অক্টোবর থেকেই বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে চাপের মুখে ছিল। অর্থনৈতিক মন্দার কারণে দেশটির ব্যাংক ব্যবস্থায় ধস নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২১২৩ ঘ.