২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় ১৪ জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষীদের লক্ষ্য করে এই চালানো হয়। তবে হামলা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেসামরিক লোকজনই নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

মোগাদিসু, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষীদের লক্ষ্য করে এই চালানো হয়। তবে হামলা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেসামরিক লোকজনই নিহত হয়েছে। সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত অর্ন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ২০০৭ সাল থেকে দেশের পূর্বাঞ্চলে লড়াই করছে মুসলমান জঙ্গিরা। রাজধানী মোগাদিসু থেকে গত মাসে ইথিওপিয়ার সেনা প্রত্যাহারের পর থেকেই হামলার মাত্রা বাড়িয়েছে জঙ্গিরা। মোগাদিসুর ডেপুটি গভর্নর আবদিফাতাহ শাওয়ায়ি রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই গাড়িটি এগিয়ে আসতে দেখে এইউ শান্তিরক্ষী বাহিনীর ক্যাম্পে মোতায়েন পুলিশ গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এর পরপরই গাড়িটি বিস্ফোরিত হয়। এতে ১৩ বেসামরিক লোক এবং এক পুলিশ নিহত হয়। ডাক্তাররা জানিয়েছেন, বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্র্শী আব্বাস ফারাহ বলেন, "এইউ ক্যাম্পের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছি।" এইউ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে কোনো শান্তিরক্ষী হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯১৩ ঘ.