২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর বিদ্রোহী নেতা নকুন্দা গ্রেপ্তার

কঙ্গোর তুতসি বিদ্রোহী নেতা ল্যরাঁ নকুন্দা রুয়ান্ডায় গ্রেপ্তার হয়েছেন। কঙ্গোর পূর্বাঞ্চলে রুয়ান্ডা-কঙ্গো যৌথবাহিনীর অভিযান প্রতিহত করার সময় তিনি গ্রেপ্তার হন। যৌথ অভিযান পরিচালনাকারী কমান্ড শুক্রবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কিনসাসা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঙ্গোর তুতসি বিদ্রোহী নেতা ল্যরাঁ নকুন্দা রুয়ান্ডায় গ্রেপ্তার হয়েছেন। কঙ্গোর পূর্বাঞ্চলে রুয়ান্ডা-কঙ্গো যৌথবাহিনীর অভিযান প্রতিহত করার সময় তিনি গ্রেপ্তার হন। যৌথ অভিযান পরিচালনাকারী কমান্ড শুক্রবার একথা বলেছে। ২০০৪ সাল থেকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে তুতসি বিদ্রোহের নেতৃত্বে দিয়ে আসা নকুন্দা এ সপ্তাহে যৌথ কঙ্গো-রুয়ান্ডা সেনা অভিযান চলাকালে গ্রেপ্তার হলেন। কঙ্গোয় হুতু বিদ্রোহিদের সন্ধানে ওই যৌথ অভিযান চালানো হয়। কঙ্গো-রুয়ান্ডা যৌথ সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "যৌথ অভিযান পরিচালনা কমান্ড ২২ জানুয়ারি বৃহস্পতিবার ২২৩০ ঘন্টায় সাবেক জেনারেল ল্যরাঁ নকুন্দা গ্রেপ্তার হওয়ার খবর জানিয়েছে। তিনটি ব্যাটেলিয়ন নিয়ে বুনাগানায় আমাদের সেনাদের প্রতিহত করার পর রুয়ান্ডায় পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।" কঙ্গোর পূর্বাঞ্চল শান্ত করার উদ্দেশ্যে চালানো যৌথ অভিযানে রুয়ান্ডার ৩৫০০ সেনা সীমান্ত অতিক্রম করে কঙ্গোয় প্রবেশ করে সেখানকার সরকারি বাহিনীর সঙ্গে যোগ দেয়। রুয়ান্ডার হুতু 'এফডিএলআর' বিদ্রোহিদের নিরস্ত্র করাই ছিল তাদের লক্ষ্য। রুয়ান্ডার (ডেমোক্র্যাটিক ফোর্সেস ফর দ্য লিবারেশন অব রুয়ান্ডা) এফডিএলআর বিদ্রোহি আন্দোলন শুরু হয় ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যার পর। কঙ্গোয় এক দশকেরও বেশি সময়ের অস্থিতিশীলতার জন্য এই আন্দেলনকেই মূল কারণ বলে মনে করা হয়। এর মধ্যে আছে নকুন্দার তুতসী বিদ্রোহও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৪ ঘ.