২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার হবে: মনমোহনের আশাবাদ

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামাকে শুভেচ্ছা জানিয়ে লেখা এক চিঠিতে আশা প্রকাশ করে বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। ভারত সরকারের এক বিবৃতিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 06:28 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

নয়াদিল্লি, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামাকে শুভেচ্ছা জানিয়ে লেখা এক চিঠিতে আশা প্রকাশ করে বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। ভারত সরকারের এক বিবৃতিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, "গণতন্ত্র, বহুত্ববাদ এবং বৈচিত্রের প্রতি শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে ওঠা দুই দেশের মধ্যকার বহুপাক্ষিক সম্পর্কের বিষয়টিতে জোর দেওয়া হয়েছে ওই চিঠিতে।" সরকারি বিবৃতিতে জানানো হয়, "তিনি (মনমোহন সিং) আশা প্রকাশ করেছেন যে, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।" ২০০৮ সালে ওবামার পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে ভারত। যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র বিস্তার রোধের নীতি বদলিয়ে ভারতের ওপর তিন দশক ধরে বহাল থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওই চুক্তি স্বাক্ষর করে। ওদিকে, মুম্বাই হামলা নিয়ে বৈরী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে স