২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার মধ্যপ্রাচ্য ও আফগান-পাকিস্তান বিশেষ দূত নিয়োগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান ও পাকিস্তানের জন্য দুইজন দূত নিয়োগ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর জর্জ মিচেলকে মধ্যপ্রাচ্য দূত এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রিচার্ড হলব্র"ককে সহিংসতা বিক্ষুব্ধ পাক-আফগান অঞ্চলের বিশেষ দূত নিয়োগ করেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 06:08 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান ও পাকিস্তানের জন্য দুইজন দূত নিয়োগ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর জর্জ মিচেলকে মধ্যপ্রাচ্য দূত এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রিচার্ড হলব্র"ককে সহিংসতা বিক্ষুব্ধ পাক-আফগান অঞ্চলের বিশেষ দূত নিয়োগ করেন। হোয়াইট হাউসের ক্ষমতা নেওয়ার পর ওবামার প্রথম সপ্তাহের কর্মসূচির অনেকটা জুড়েই রয়েছে কূটনৈতিক বিষয়। তিনি হিলারি ক্লিনটনকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগে কংগ্রেসের অনুমোদন পান বুধবার। এর পরদিনই মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান-পাকিস্তানের জন্য বিশেষ দূত নিয়োগ করলেন ওবামা। নিয়োগ পাওয়া এ দুইজন বিশেষ দূতেরই আন্তর্জাতিক সংকট নিরসনে কাজ করার ভাল অভিজ্ঞতা রয়েছে। মধ্যপ্রাচ্য দূত হিসেবে নিয়োগ পাওয়া সাবেক সিনেটর মিচেল এর আগে কাজ করেছেন উত্তর আয়ারল্যান্ডে। জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে কাজের অভিজ্ঞতাসহ হলব্র"ক কাজ করেছেন বলকান অঞ্চলের সংকট মোকাবেলায়। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ জর্জ মিচেল ও রিচার্ড হলব্র"ককে তাদের নতুন পরিচয়ে পরিচিত করিয়ে দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "আমাদের হাতে নষ্ট করবার মতো সময় নেই।" নতুন দায়িত্ব নিয়ে অচিরেই মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মিচেল। সেখানে তার প্রথম কাজ হবে ইসরায়েলের ২২ দিনের আগ্রাসন শেষে গাজায় চলতে থাকা যুদ্ধবিরতির দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করা। এ প্রসঙ্গে ওবামা বলেন, "আমার প্রশাসনের নীতি হবে সক্রিয়ভাবে ও সর্বান্তকরণে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে এবং একইসঙ্গে ইসরায়েল ও এর আরব প্রতিবেশীদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি চাওয়া। ওদিকে, আফগানিস্তান পরিস্থিতি এবং সেখানে যুক্তরাষ্ট্রের কৌশলের একটি পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ওবামা। আফগানিস্তানে সেনা বাড়ানোর ঘোষণা দিলেও এই প্রথমবারের মতো আফগানিস্তান যুদ্ধ এবং পাক-আফগান সীমান্ত অঞ্চলের সন্ত্রাসবাদ মোকাবেলায় একজন বিশেষ দূত নিয়োগ করল যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৪৫ ঘ.