২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধের জন্মস্থান নিয়ে বিতর্কে নেপালে নিষিদ্ধ বলিউড ছবি

বলিউডের চলচ্চিত্র 'চাঁদনি চক টু চায়না'তে বুদ্ধের জন্মস্থান ভারতে বলে দাবি করায় বিক্ষোভের মুখে নেপালে ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করা করা হয়েছে। এক কর্মকর্তা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। নেপালের ফিল্ম সেন্সর বোর্ড ইতোমধ্যে ছবিটি থেকে বিতর্কিত অংশ বাদ দিয়েছে। তবে চোরাই পথে আসা অবৈধ সিডি এবং ডিভিডিতে অনেকেই এরই মধ্যে চলচ্চিত্রটি দেখে ফেলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কাঠমান্ডু, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বলিউডের চলচ্চিত্র 'চাঁদনি চক টু চায়না'তে বুদ্ধের জন্মস্থান ভারতে বলে দাবি করায় বিক্ষোভের মুখে নেপালে ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করা করা হয়েছে। এক কর্মকর্তা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। নেপালের ফিল্ম সেন্সর বোর্ড ইতোমধ্যে ছবিটি থেকে বিতর্কিত অংশ বাদ দিয়েছে। তবে চোরাই পথে আসা অবৈধ সিডি এবং ডিভিডিতে অনেকেই এরই মধ্যে চলচ্চিত্রটি দেখে ফেলেছে। তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ প্রসাদ রেগমি বলেন, " নেপালজুড়ে ছবিটির প্রদর্শন আমরা নিষিদ্ধ করেছি।" তিনি আরও বলেন, "আমাদের সেন্সর বোর্ড ছবি থেকে বিতর্কিত মন্তব্যের ওই অংশটুকু বাদ দিয়েছে, তারপরও বিষয়টি স্পর্শকাতর বিবেচনা করে আমরা ছবিটি নিষিদ্ধ করেছি।" সিনেমা হলে বৃহস্পতিবার ছবিটি দেখানোর পর কাঠমাণ্ডুতে কমপক্ষে দুটি প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ছবিটি নিষিদ্ধ করার দাবি জানায়। ছবির একটি অংশে নায়ক অক্ষয় কুমারকে বলতে শোনা যায়, বুদ্ধের জন্ম ভারতে। দুই হাজার ছয়শ' বছরের ও বেশি আগে কাঠমাণ্ডু থেকে ১৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লুম্বিনিতে বোদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম। দুই বছর আগে বলিউডের এক নায়ক মন্তব্য করেছিলেন নেপাল তার পছন্দ নয়। এ নিয়ে তখন কাঠমাণ্ডুতে বিক্ষোভে কমপক্ষে দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছিল। যদিও ওই অভিনেতা এ ধরণের মন্তব্য করেননি বলে পরে দাবি করেছিলেন। নেপালে বলিউডের ছবি খুবই জনপ্রিয়। সেখানে অনেকেই হিন্দিতে কথা বলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩০ ঘ.