২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পথচলা শুরু ওবামার

ইতিহাস গড়ে এক ঐতিহাসিক মুহূর্তে ইতিহাস সৃষ্টির পথে পথ চলা শুরু করলেন বারাক হোসেন ওবামা। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন তিনি। প্রায় দেড়শ বছর আগে ১৯৬১ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যে বাইবেলটি ছুয়ে শপথ নিয়েছিলেন সেটিকেই স্পর্শ করে শপথ বাক্য পাঠ করেন ওবামা। যুক্তরাষ্ট্রের সংবিধানকে রক্ষার অঙ্গিকার করে শপথ নেওয়ার পর ২০ মিনিটের অভিষেক ভাষণ দেন ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- ইতিহাস গড়ে এক ঐতিহাসিক মুহূর্তে ইতিহাস সৃষ্টির পথে পথ চলা শুরু করলেন বারাক হোসেন ওবামা। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন তিনি। প্রায় দেড়শ বছর আগে ১৯৬১ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যে বাইবেলটি ছুয়ে শপথ নিয়েছিলেন সেটিকেই স্পর্শ করে শপথ বাক্য পাঠ করেন ওবামা। যুক্তরাষ্ট্রের সংবিধানকে রক্ষার অঙ্গিকার করে শপথ নেওয়ার পর ২০ মিনিটের অভিষেক ভাষণ দেন ওবামা। শপথ বাক্য পাঠ করার পরপরই মার্কিন মেরিন কোরের ব্যান্ড দল 'হে হেইল টু দ্যা চিফ' গান গেয়ে এবং ২১বার তোপধ্বনি করে তাকে অভিনন্দন জানান। কেনীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ বাবা এবং আরকানসাসের শ্বেতাঙ্গ মায়ের সন্তান বারাক ওবামা হয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। স