লন্ডন, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)--- মানবদেহে যে জিনের পরিবর্তনের কারণে হৃদরোগ অনিবার্য হয়ে ওঠে তা সনাক্ত হয়েছে। জিনের এই পরিবর্তন বা রুপান্তরের কারণে বিশ্বে ৬ কোটি মানুষ হৃদরোগে আক্রান্ত। যাদের বেশিরভাগই ভারতীয় উপমহাদেশের। এই উপমহাদেশের ৪ শতাংশ মানুষের জিনেই এই পরিবর্তন ঘটে চলেছে যার কারণে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭ গুণ বেশি।
বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল বলেছে, মানবদেহে এত বিশাল ক্ষতিকর প্রভাব ফেলা জিনটির আবিস্কার যুগান্তকারী ঘটনা। তবে যেহেতু পরিবর্তনটি জিনের তাই এখনই তার চিকিৎসার পথ বাতলানো সম্ভব নাও হতে পারে।
বিশ্বে মারণব্যাধির এক নম্বরে রয়েছে হৃদরোগ। ভারতের এই হন্তারকের প্রভাব সবচেয়ে বেশি।
গবেষকরা প্রথম জিনের পরিবর্তনটি সনাক্ত করেন পাঁচ বছর আগে দুই ভারতীয় পরিবারের সদস্যদের মধ্যে। তারা ভুগছিলেন কার্ডিয়োমায়োপ্যাথিতে যে রোগে হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে পড়ে। তাদের হৃদযন্ত্রের প্রোটিন জিন এমওয়াইবিপিসিথ্রি-তে ধরা পরে ওই পরিবর্তন।
সা
bdnews24