২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্রে প্লুটোনিয়াম ভরেছে উত্তর কোরিয়া

চার/পাঁচটি পরমাণু অস্ত্রে যথেষ্ট পরিমাণ প্লুটোনিয়াম ভরার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। শনিবার পিয়ংইয়ংয়ে আলোচনার পর এক মার্কিন বিশেষজ্ঞ একথা বলেছেন। যুুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ গ্রহণের এই সময়ে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সহযোগিতার প্রস্তাব দেওয়াসহ বেশ কয়েকটি দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

বেইজিং, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চার/পাঁচটি পরমাণু অস্ত্রে যথেষ্ট পরিমাণ প্লুটোনিয়াম ভরার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। শনিবার পিয়ংইয়ংয়ে আলোচনার পর এক মার্কিন বিশেষজ্ঞ একথা বলেছেন। যুুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ গ্রহণের এই সময়ে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সহযোগিতার প্রস্তাব দেওয়াসহ বেশ কয়েকটি দাবি করেছে। অন্যদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের স্ট্রোক হওয়ার পর দৃশ্যত তিনি দৈনন্দিন অনেক কাজের ক্ষমতা হস্তান্তর করেছেন। দেশটির কঠোর অবস্থান নেওয়ার এটি একটি কারণ হতে পারে বলে মনে করেন ওয়াশিংটন ডিসি'র পলিসি ইন্সটিটিউট 'উডরো ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারস' এর বিশেষজ্ঞ সেলিগ হ্যারিসন। হ্যারিসন জানান, উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সপ্তাহে তাদের বলেছেন, নিরস্ত্রীকরণ চুক্তির আওতায় প্রাথমিকভাবে সরকার যে ৩০ দশমিক ৮ কেজি (৬৮ পাউন্ড) প্লুটোনিয়াম তালিকাবদ্ধ করেছিল সেগুলো ওয়ারহেড ও অন্যান্য অস্ত্রে ভরা হয়েছে। পিয়ংইয়ংয়ে চার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করার পর হ্যারিসন বলেন, তারা তাকে জানিয়েছেন, এই প্লুটোনিয়াম এখন আর পর্যবেক্ষণ করা যাবে না। হ্যারিসন জানান, কর্মকর্তারা তাকে ইতোমধ্যেই ৩০ দশমিক ৮ কেজি প্লুটোনিয়াম অস্ত্রে ভরার কথা জানিয়েছে এবং এ সমস্ত অস্ত্র পরিদর্শন করা যাবে না বলেও জানিয়েছে। তিনি বলেন, এর মানে হচ্ছে উত্তর কেরিয়ার হাতে প্লুটোনিয়ামের গ্রেড অনুযায়ী ৪/৫ টি পরমাণু অস্ত্র আছে। উত্তর কোরিয়ার এই দাবি যাচাই করা যায়নি উল্লেখ করলেও হ্যারিসন বলেন, এর মধ্য দিয়ে ওবামার সঙ্গে উত্তর কোরিয়ার সহযোগিতা করার প্রস্তাবের মধ্যেও তাদের অবস্থান কঠোর করার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৬৩৪ ঘ.