২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার শপথের ক্ষণ গুণছে যুক্তরাষ্ট্র, দেশজুড়ে আনন্দ

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিচ্ছেন বারাক ওবামা। দেশের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে বরণ করে নিতে উৎসবের আনন্দে কাঁপছে গোটা দেশ। ঐতিহাসিক মুহূর্তটির ক্ষণ গুণতে গুণতে রোববার থেকেই শুরু হয়ে গেছে উৎসব। দেশের অজ্ঞাত শহীদদের সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানোর পর কনসার্টে অংশ নিয়ে সে উৎসবে সামিল হয়েছেন ওবামা নিজেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিচ্ছেন বারাক ওবামা। দেশের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে বরণ করে নিতে উৎসবের আনন্দে কাঁপছে গোটা দেশ। ঐতিহাসিক মুহূর্তটির ক্ষণ গুণতে গুণতে রোববার থেকেই শুরু হয়ে গেছে উৎসব। দেশের অজ্ঞাত শহীদদের সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানোর পর কনসার্টে অংশ নিয়ে সে উৎসবে সামিল হয়েছেন ওবামা নিজেও। রোববার শীতের সকালের প্রথম প্রহরে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে সঙ্গে নিয়ে বারাক ওবামা পুষ্পার্ঘ্য অর্পণ করেন আর্লিংটনে অজ্ঞাত শহীদদের জাতীয় সমাধিসৌধে। এরপর তারা যান ঐতিহাসিক লিংকন মেমোরিয়াল টেম্পলের কনসার্টে। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোহর এ নিউক্লাসিকাল স্থাপনাটি নির্মাণ করা হয়। বিভিন্ন বক্তৃতায় ও কথায় আব্রাহাম লিংকনকে জাতির সত্যিকার বীর উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানান ওবামা। আমেরিকার গৃহযুদ্ধকালীন নেতা আর দাসপ্রথা বিলুপ্তির মহানায়ক লিংকনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "নানাভাবেই আজকের এ দিনটিকে সম্ভব করে তুলতে অবদান রেখেছেন তিনি।" এ কনসার্টের মূল আকর্ষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী ব্র"স