২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান নয় দুর্বল নেতৃত্বই আফগানিস্তানকে পিছিয়ে রেখেছে: ন্যাটো

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অগ্রগতিতে ধীর গতির জন্য দেশটির নেতৃত্বকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট 'ন্যাটো'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 06:53 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অগ্রগতিতে ধীর গতির জন্য দেশটির নেতৃত্বকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট 'ন্যাটো'। ওয়াশিংটন পোস্ট পত্রিকায় রোববার প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে ন্যাটোর মহাসচিব জাপ দ্য হুপ শেফার বলেছেন, তালেবানি সহিংসতা নয় দুর্বল নেতৃত্বই দেশটির অগ্রগতিতে ধীর গতির জন্য দায়ী। ন্যাটো মহাসচিব বলেন, "আফগান নেতৃত্ব দূরের কোনো বিষয় নয়