২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনা উপস্থিতি নিয়ে মালিকি-বাইডেন বৈঠক

ইরাকে ভবিষ্যতে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে মঙ্গলবার বাদদাদে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

বাগদাদ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে ভবিষ্যতে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে মঙ্গলবার বাদদাদে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন। গত সোমবার ইরাক পৌঁছান বাইডেন। সেখানে তিনি প্রথমে ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং এরপর ভাইস প্রেসিডেন্ট আদেল আব্দুল মাহদির সঙ্গে বৈঠক করেন। ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি হবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের জন্য অন্যতম চ্যালেঞ্জ। মালিকির কার্যালয় থেকে জানানো হয়েছে, মিলিব্যান্ডের সঙ্গে মালিকির আলোচনার বিষয়ে তারা এখুনি বিস্তারিত জানাবে না। তবে তালাবানি এবং মাহদির সঙ্গে সেনা প্রত্যাহার এবং বাণিজ্যসহ দ্বিপক্ষীয় অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উপ-প্রধানমন্ত্রী রাফি আল-এসাউয়ির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাফিও মঙ্গলবার বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আলোকে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯০৯ ঘ.