মস্কো, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় চালু করতে রোববার একটি পর্যবেক্ষণ চুক্তি করেছে রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
গ্যাসের মূল্য নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে বিরোধে ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় গত বুধবার থেকে। বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে জ্বালানি সরবরাহ বিঘি
bdnews24