সুমন কে চক্রবর্তী
নয়াদিল্লী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত হাজার ৮০০ কোটি রুপি জালিয়াতির অভিযোগে ভারতীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান সত্যম কম্পিউটার সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান রামলিঙ্গ রাজু ও তার ভাই রামা রাজুকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
এর আগে সকালে অন্ধ্র প্রদেশের পুলিশ রামলিঙ্গ রাজুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটি মামলা দায়ের করে। এতে রাজুর বিরুদ্ধে জালিয়াতি, অর্থ আত্মসাৎ, বিশ্বাস ভঙ্গ ও নথি নষ্ট করার অভিযোগ আনা হয়।
গত বুধবার সত্যমের সাবেক চেয়ারম্যানের সাত হাজার ৮০০ কোটি রুপি জালিয়াতির ঘটনা প্রকাশিত হওয়ার পর ভারতের শেয়ার বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। প্রতিষ্ঠানটির প্রায় ৫০ হাজার কর্মীর ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়।
*সুমন কে চক্রবর্তী সিএনএন-আইবিএন এর চিফ ন্যাশনাল করেসপনডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকেসি/ডিডি/জেকে/০১০৫ ঘ.
bdnews24