জেনেভা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়েতে কলেরা মহামারীতে নিহতের সংখ্যা ১,৭৩২ জনে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার একথা জানিয়েছে।
৫ জানুয়ারির পরিসংখ্যানে কলেরায় নিহতের সংখ্যা ছিল ৫৯ জন এবং নতুন করে কলেরা আক্রান্তের সংখ্যা ছিল ৭৩১। কলেরায় নিহতের এই পরিসংখ্যান আগের দিনের তুলনায় ৩২ জন বেশি এবং কলেরা আক্রান্তের সংখ্যা ৩৭৯ জন বেশি।
স্বাস্থ্য ও স্যানিটেশন পদ্ধতি ভেঙে পড়ার কারণে জিম্বাবুয়ের ১০ টি প্রদেশের সবকটিতেই ছড়িয়ে পড়েছে পানিবাহিত এই রোগ।
সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডেভিড পরিরেনিয়াতোয়া বলেছেন, জানুয়ারি, ফ্রেব্র"য়ারি এবং মার্চের শেষ পর্যন্ত বর্ষা মৌসুমে এই মহামারীতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তাছাড়া, জিম্বাবুয়ের নিম্নাঞ্চলে বন্যায় কলেরার আরও বিস্তার ঘটতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫০ ঘ.
bdnews24