২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টয়োটা ১১ দিন বন্ধ থাকবে

টয়োটা মোটর কর্পোরেশন জাপানে এর সব কারখানা ১১ দিনের জন্য বন্ধ করে দেবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাদশায় বিক্রি কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি গাড়ি তৈরি কোম্পানিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 10:57 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

টোকিও, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/রয়টার্স)-- টয়োটা মোটর কর্পোরেশন জাপানে এর সব কারখানা ১১ দিনের জন্য বন্ধ করে দেবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাদশায় বিক্রি কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি গাড়ি তৈরি কোম্পানিটি। টয়োটার কর্মকর্তারা জানান, জাপানের ১২টি কারখানাই আগামী ফেব্র"য়ারির মাসের শেষ কয়েকদিন ও মার্চ মাসের কয়েকদিন মিলিয়ে ১১ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি জানুয়ারি মাসেও কারখানাগুলো ৩ দিন বন্ধ রাখার ঘোষণা কোম্পানিটি আগেই দিয়েছিল। এ মাসে বন্ধ শুরুর আগে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে পারে টয়োটা। ১৯৯৩ সালের পর কখনোই উৎপাদন কমানোর সিদ্ধান্তে যেতে হয়নি জাপানি প্রতিষ্ঠানটিকে। গত মাসে যুক্তরাষ্ট্রের টয়োটার বিক্রি ৩৭ শতাংশ কম হয়েছে। বিক্রির এ অবনতি জেনারেল মোটর কিংবা ফোর্ডের চেয়েও খারাপ। যুক্তরাষ্ট্রে টয়োটার বিক্রি হওয়া গাড়ির প্রায় ৪০ শতাংশ তৈরি হয় জাপানে। তবে টয়োটার এই খারাপ সংবাদ সত্ত্বেও টোকিওতে এর শেয়ারের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ডলারের বিপরীতে ইয়েনের দাম কমায় শেয়ারের দাম বাড়ার কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন। টয়োটার বিক্রি জাপানেও কমে গেছে। সোমবার জানানো হয়, ২০০৮ সালের ডিসেম্বর মাসে ১৮ শতাংশ এবং পুরো বছরে ৭ দশমিক ৪ শতাংশ বিক্রি কমেছে জাপানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫২ ঘ.