২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রাক ধর্মঘট

ভারতের হাজার হাজার ট্রাকচালক বিভিন্ন কর, ঋণের সুদ ও ডিজেলের দাম কমানোর দাবিতে সোমবার থেকে ধর্মঘট শুরু করেছে। ভারতের ৬০ লাখ ট্রাকের প্রতিনিধিত্বকারী 'অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস'এর প্রেসিডেন্ট চরণ সিং লোহারা বলেন, "দাবি না মেটা পর্যন্ত আমাদের ধর্মঘট চলতে থাকবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

মুম্বাই, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের হাজার হাজার ট্রাকচালক বিভিন্ন কর, ঋণের সুদ ও ডিজেলের দাম কমানোর দাবিতে সোমবার থেকে ধর্মঘট শুরু করেছে। ভারতের ৬০ লাখ ট্রাকের প্রতিনিধিত্বকারী 'অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস'এর প্রেসিডেন্ট চরণ সিং লোহারা বলেন, "দাবি না মেটা পর্যন্ত আমাদের ধর্মঘট চলতে থাকবে।" তিনি বলেন, "সরকার অনেক শিল্পকে আর্থিক সহায়তা করাসহ নানারকম ছাড় দিচ্ছে। আমাদের বেলায় কেন দিচ্ছে না? তেলের দাম বৃদ্ধি, টায়ারের উচ্চমূল্য- এসবের মধ্যে আমরা ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছি।" ভারতের ৭০ ভাগ মাল পরিবহন হয় সড়কপথে। গত কয়েক বছরের জোর অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল ভোগ করে আসছিল ট্রাকচালকরা। কিন্তু গত কয়েক মাসে বিশ্ব মন্দার জেরে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের প্রবৃদ্ধিও মন্থর হয়ে পড়েছে। প্রায় ২ লাখ পরিবহন কোম্পানি এ কারণে ক্ষতির মুখে পড়েছে। গাড়ি কেনার ঋণের সুদ বেশি এবং পাশাপাশি রেলওয়ের সঙ্গে পাল্লা দিয়ে পণ্যপরিবহনে লাভবান হতে পারছে না কোম্পানিগুলো। ভারতের সবচেয়ে বেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটর্সের বিক্রি গত ডিসেম্বরে আগের বছরের একই সময়ের চেয়ে অর্ধেকেরও বেশি কমে গেছে। লোহারা বলেন, "সব কিছুর এত দাম, আমরা টিকব কী করে।" ট্রাক ধর্মঘটের কারণে তরিতরকারি ও ফলমূলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে অন্যান্য পণ্যের সরবরাহেও বিঘ