২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিহীনদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথা ভাবছেন ওবামা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কংগ্রেসের ডেমোক্র্যাটরা দু'বছরের অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বেকারদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ সরকারি-সহায়তায় পরিচালিত স্বাস্থ্যসেবা বীমা বাড়ানোর কথা বিবেচনা করছেন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' তাদের রোববারের সংখ্যায় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

নিউ ইয়র্ক, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কংগ্রেসের ডেমোক্র্যাটরা দু'বছরের অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বেকারদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ সরকারি-সহায়তায় পরিচালিত স্বাস্থ্যসেবা বীমা বাড়ানোর কথা বিবেচনা করছেন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' তাদের রোববারের সংখ্যায় একথা জানিয়েছে। টাইমস জানায়, বেকারদের ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে পার্ট-টাইম কাজের ব্যবস্থা করা, চাকরি চলে যাওয়া কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাস্থ্যবীমা সুবিধা দেওয়ার জন্য নিয়োগকারীদের ভর্তুকি দেওয়া কিংবা চাকরি হারানো যে সব মানুষ স্বাস্থ্যবীমার আওতায় পড়ে না তাদের স্বাস্থ্যসেবার জন্য আবেদনের সুযোগ করে দেওয়ার মতো নানা প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে। এ সমস্ত প্রস্তাবে অবকাঠামো ব্যয় ও কাজের ক্ষেত্র সৃষ্টিতে বিভিন্ন সরকারি প্রজেক্টের ব্যয় নির্বাহের জন্য অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপও থাকবে বলে জানায় টাইমস। তবে টাইমস জানায়, ডেমোক্র্যাটনা বলছেন, প্রতিনিধি পরিষদে খুব শিগগিরিই এমন কোনও পরিকল্পনায় ভোটাভুটির আশা নেই। ফেব্র"য়ারির আগে এ ধরনের পরিকল্পনায় চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই। ওবামার উপদেষ্টাদের উদ্ধৃতি দিয়ে টাইমস জানায়, চাকরিহীনদের সুযোগ-সুবিধা বাড়ানোর এই প্যাকেজ বাস্তবায়নে ব্যয় হবে কমপক্ষে ৭৭৫ বিলিয়ন ডলার। ফলে প্রস্তাবটি রিপাবলিকান এবং কট্টরপন্থি ডেমোক্র্যাটদের প্রতিরোধের মুখে পড়তে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৪ ঘ.