কাঠমান্ডু, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের সানসারি জেলায় কোসি নদীতে রোববার যাত্রী বোঝাই একটি নৌকাডুবে কমপক্ষে ২৯ জন নিখোঁজ হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
কাঠমান্ডুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, "নৌকার ৪০ জন যাত্রীর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজা হচ্ছে।"
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩৬ ঘ.
bdnews24