২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় টাইগারদের শেষঘাঁটিগুলোতে আক্রমণ চলছে

তামিল টাইগারদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চি দখল করার একদিন পর শনিবার শ্রীলংকার আক্রমণাত্বক হেলিকপ্টারগুলো উত্তরের গেরিলা অবস্থানে বোমা বর্ষণ করে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

কলোম্বো, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তামিল টাইগারদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চি দখল করার একদিন পর শনিবার শ্রীলংকার আক্রমণাত্বক হেলিকপ্টারগুলো উত্তরের গেরিলা অবস্থানে বোমা বর্ষণ করে যাচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ২৫ বছর ধরে চলা লড়াই অবসানের মরিয়া চেষ্টায় শ্রীলংকার বাহিনী এখন বন্দরশহর মুল্লাইতিভুসহ উত্তরের গেরিলা ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নেওয়ার অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, এমআই-টোয়েন্টিফোর হেলিকপ্টারগুলো স্থল সেনাদের সহায়তার জন্য মুল্লাইতিভুর পশ্চিমে বিদ্রোহীদের অবস্থানে আক্রমণ চালাচ্ছে। শ্রীলংকার জাতীয় নিরাপত্তানীতি অনুযায়ী সেনাসুত্রটি নাম প্রকাশে অনীহা জানায়। স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে তামিল টাইগাররা কলোম্বোর বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নিহত হয়েছে ৭০ হাজারেরও বেশি মানুষ। সদরদপ্তর কিলিনোচ্চির পতনের বিষয়ে এখন পর্যন্ত গেরিলারা কোন মন্তব্য করেনি। গত কয়েক মাসে তীব্র লড়াইয়ের পর সেনারা শুক্রবার কিলিনোচ্চি দখল করে নেয়। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে শুক্রবার এই বিজয়ের খবর দেশবাসীকে জানান। টেলিভিশন ভাষণে রাজাপাকসে বলেন, "জয় ছিনিয়ে আনা আমাদের বীর সেনাদের প্রতি গোটা জাতি কৃতজ্ঞতা জানানো উচিত।" এক দশকের মধ্যে শুক্রবার প্রথম সেনারা কিলিনোচ্চিতে ঢুকে পড়ে। এই শহরের পতন 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই)'র জন্য বড় ধরনের পরাজয় বলেই মন্তব্য করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এর আগে রাজাপাকসের কার্যালয় থেকে জানানো হয়, সেনারা দুই দিক থেকে কিলিনোচ্চিতে ঢুকে পড়েছে এবং গেরিলাদের সঙ্গে লড়াই চলছে। শ্রীলংকার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সেনাবাহিনী কিলিনোচ্চি ঘেরাও করেছে এবং বহু গেরিলা পালিয়ে গেছে। শ্রীলংকার সেনারা স