জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) প্রেসিডেন্ট থাবো এমবেকিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর বৃহস্পতিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এএনসি'র উপ-প্রধান কাগেলিমা মতলান্থে।
এএনসি জানিয়েছে, পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে মতলান্থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত তিনি অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্ট থাবো এমবেকিকে সরানোর প্রতিবাদে দেশটির মন্ত্রিসভার এক তৃতীয়াংশের বেশিরভাগ সদস্য গত মঙ্গলবার পদত্যাগ করেন। পদত্যাগকারীদের মধ্যে আছেন অর্থমন্ত্রীসহ ১০ মন্ত্রী, তিন উপমন্ত্রী এবং ডেপুটি প্রেসিডেন্ট।
পদত্যাগকারী মন্ত্রী ও নেতাদের মধ্যে আছেন, ডেপুটি প্রেসিডেন্ট ফুমেজাইল ম্লামবো-নাগচুকা, অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল, উপ-অর্থমন্ত্রী জাবু মোলেকেতি, প্রতিরক্ষামন্ত্রী মসুউয়া লেকোতাসহ অরো অনেকে।
ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) জাতীয় কার্যনির্বাহী কমিটি এমবেকিকে প্রেসিডেন্টের পদ ছাড়ার আহ্বান জানানোর পর গত সপ্তাহে তিনি পদত্যাগ করতে রাজি হন।
পরবর্তী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে এমবেকির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এএনসি প্রধান জ্যাকব জুমা প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। জুমার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় এমবেকি হস্তক্ষেপ করেছেন বলে স
bdnews24