২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের নতুন প্রধানমন্ত্রী তারো আসো

জাপানের পার্লামেন্ট বুধবার তারো আসোকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। রাজনৈতিক ক্ষমতা সুসংহত করতে আসো শিগগিরি মধ্যবর্তী নির্বাচন দেবেন বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

টোকিও, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - জাপানের পার্লামেন্ট বুধবার তারো আসোকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। রাজনৈতিক ক্ষমতা সুসংহত করতে আসো শিগগিরি মধ্যবর্তী নির্বাচন দেবেন বলে মনে করা হচ্ছে। জাপানের অর্থনীতি, জীবনযাত্রা নিয়ে জনগণের উদ্বেগ এবং রাজনীতিতে অবিশ্বাসের সময়টিতে আসো নতুন প্রধানমন্ত্রী হলেন। মন্ত্রীসভায় কয়েকজন স্পষ্টভাষী মন্ত্রী নিয়োগ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে আসো বলেন, দেশের জনগণের উদ্বেগ সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন। তিনি বলেন, আমার লক্ষ্য জাপানকে উচ্ছ্বল এবং শক্তিশালী করা। আসো তার মন্ত্রীসভায় সাবেক বাণিজ্যমন্ত্রী এবং চীনা সমালোচক সোয়িচি নাকাগাওয়াকে অর্থমন্ত্রী নিয়োগ করেছেন। পার্লামেন্টের উচ্চকক্ষের আইনপ্রণেতা ও সাবেক শিক্সামন্ত্রী হিরোফুমি নাকাসোনেকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে। ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য দলীয় নেতা হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসোকে বেছে নেয় সোমবার। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা পার্লামেন্টের অচলাবস্থার মধ্যে এ মাসে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হলেন তারো আসো। ৬৮ বছর বয়সী আসো সোমবার তার দলের চার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে এলডিপি'র নতুন নেতা নির্বাচিত হন। দলের নির্বাচনী কর্মকর্তা হিদেউ উসুয়ি ভোট শেষে জানান, এমপি এবং আঞ্চলিক নেতাদের ৫২৭ ভোটের মধ্যে ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হন তারো আসো। মাত্র ৬৬ ভোট পেয়ে দ্বিতীয় হন লাভ করেন 'ইকোনমিক এন্ড ফিসকাল পলিসি' মন্ত্রী কাওরো ইয়াসোনো। তৃতীয় হন দেশটির সাবেক প্রতিরক্ষ মন্ত্রী উরিকো কোইকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১২ ঘ.