২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমবেকির সঙ্গে দ আফ্রিকার মন্ত্রিসভার এক-তৃতীয়াংশের পদত্যাগ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির সঙ্গে দেশটির মন্ত্রিসভার এক তৃতীয়াংশের বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে আছেন অর্থমন্ত্রীসহ ১০ মন্ত্রী, তিন উপমন্ত্রী এবং ডেপুটি প্রেসিডেন্ট। সবার পদত্যাগ আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির সঙ্গে দেশটির মন্ত্রিসভার এক তৃতীয়াংশের বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে আছেন অর্থমন্ত্রীসহ ১০ মন্ত্রী, তিন উপমন্ত্রী এবং ডেপুটি প্রেসিডেন্ট। সবার পদত্যাগ আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। পদত্যাগকারী মন্ত্রী ও নেতাদের মধ্যে আছেন, ডেপুটি প্রেসিডেন্ট ফুমেজাইল ম্লামবো-নাগচুকা, অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল, উপ-অর্থমন্ত্রী জাবু মোলেকেতি, প্রতিরক্ষামন্ত্রী মসুউয়া লেকোতাসহ অরো অনেকে। ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) জাতীয় কার্যনির্বাহী কমিটি এমবেকিকে প্রেসিডেন্টের পদ ছাড়ার আহ্বান জানানোর পর গত সপ্তাহে তিনি পদত্যাগ করতে রাজি হন। এএনসি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এমবেকির পদত্যাগের পর এএনসি'র উপ-প্রধান কাগেলিমা মতলান্থেকে অস্থায়ীভাবে প্রেসিডেন্ট নিয়োগ করা হতে পারে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচেনর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। পরবর্তী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে এমবেকির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এএনসি প্রধান জ্যাকব জুমা প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। জুমার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় এমবেকি হস্তক্ষেপ করেছেন বলে স