২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ওলমার্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার মন্ত্রিপরিষদের এক বৈঠকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অবশ্য দুর্নীতির দায়ে অভিযুক্ত ওলমার্ট ইসরায়েলে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলে নতুন সরকার গঠিত হতে আরও কয়েক সপ্তাহ বা মাস লেগে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 08:57 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার মন্ত্রিপরিষদের এক বৈঠকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অবশ্য দুর্নীতির দায়ে অভিযুক্ত ওলমার্ট ইসরায়েলে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলে নতুন সরকার গঠিত হতে আরও কয়েক সপ্তাহ বা মাস লেগে যেতে পারে। রোববার মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে ওলমার্ট বলেন, "ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে আমার পদত্যাগের" সিদ্ধান্তের কথা ঘোষণা করছি। তবে ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজের কাছে ওলমার্ট কখন তার পদত্যাগপত্র জমা দেবেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীতে পরিণত হবেন ওলমার্ট। আর এ দায়িত্ব তিনি ইসরায়েলে আগাম নির্বাচন বা জোটের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত পালন করতে পারবেন। গত বুধবার ক্ষমতাসীন কাদিমা পার্টির সদস্যদের ভোটে দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। এর আগে ওলমার্ট অঙ্গীকার করে বলেছিলেন, কাদিমা পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের আগামী প্রধানমন্ত্রী হবেন লিভনি। আর তা হলে ১৯৭০ এর দশকে প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারের পর তিনিই হবেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। ওলমার্ট রোববার মন্ত্রিপরিষদের অধিবেশনে লিভনির সঙ্গে করমর্দন করে তার শুভকামনা করেন এবং দেশবাসীকে আহ্বান জানান তাকে সমর্থন করার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪৪৩ ঘ.