২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্র"টিতে বিগ ব্যাং পরীক্ষায় অচলাবস্থা

গবেষণা প্রতিষ্ঠান 'ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ' (সার্ন) এর বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ পরীক্ষা ১০ সেপ্টেম্বর সফলভাবে শুরু হলেও ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত 'লার্জ হাড্রন কোলাইডার' (এলএইচসি)- এ যান্ত্রিক ত্র"টির কারণে এর কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গবেষণা প্রতিষ্ঠান 'ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ' (সার্ন) এর বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ পরীক্ষা ১০ সেপ্টেম্বর সফলভাবে শুরু হলেও ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত 'লার্জ হাড্রন কোলাইডার' (এলএইচসি)- এ যান্ত্রিক ত্র"টির কারণে এর কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, জেনেভার কাছে সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে মাটির ১০০ মিটার নীচে ২৭ কিলোমিটারের একটি বৃত্তাকার সুড়ঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় এ বৈজ্ঞানিক পরীক্ষায় মহাবিশ্ব এবং এর উৎপত্তি সর্ম্পকিত অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে। প্রথম দুই দিনের পরীক্ষার পর নয় বিলিয়ন ডলার ব্যায়ের এ গবেষণার প্রধান যন্ত্র এলএইচসি'র একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। অবশ্য, কয়েক দিনের মধ্যে ৩০ টন ওজনের সে ট্রান্সফরমারটি পরিবর্তনও করা হয়। কিন্তু আরেক দফা যান্ত্রিক ত্র"টির কারণে সার্নের প্রকৌশলীরা বর্তমানে যন্ত্রটির কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য রয়েছেন। জানা গেছে, যান্ত্রিক ত্র"টির কারণে এলএইচসি'র প্রায় একশটি চুম্বকের তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এর ফলে সেখানে একটি ছিদ্র তৈরি হয় এবং তা দিয়ে সুড়ঙ্গের ভেতরে এক টন তরল হিলিয়াম ঢুকে পড়ে। এতে সুড়ঙ্গের বায়ুশূন্য অবস্থা না থাকায় চূড়ান্ত পরীক্ষা শুরু করতে বিলম্ব হবে। কেননা, বিগ ব্যাং এর একেবারে শুরুর মুহূর্তগুলোয় কী কী ঘটেছিল তা জানতে বিজ্ঞানীরা মাইনাস ১ দশমিক ৯ ডিগ্রি কেলভিন তাপমাত্রায় মেশিনটির ভেতরে আলোর গতির কাছাকাছি গতিতে বিপরীত দিক থেকে প্রোটন কণা রশ্মির সংঘর্ষ ঘটানোর পরিকল্পনা নিয়েছেন। সার্নের এক মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেছেন যে আগামী সপ্তাহে অসম্ভব না হলেও বিপরীতমুখী কণা রশ্মির সংঘর্ষের প্রথম পরীক্ষা চালানো কষ্টকর হবে। এছাড়া যন্ত্রটির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করতেও এ সপ্তাহ পার হয়ে যেতে পারে। এ পরীক্ষার কারণে সেখানে ব্ল্যাক হোল তৈরি হয়ে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বলে যে গুজব রটেছে তা নাকচ করে দিয়েছেন স্টিফেন হকিংসহ এ পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা। এদিকে, এ পরীক্ষায় 'হিগস বোসন' বা কথিত 'ঈশ্বর কণার' সন্ধান মিলবে না বলে ১০০ ডলারের বাজি ধরেছেন হকিং। স্কটল্যান্ডের পদার্থবিজ্ঞানী পিটার হিগস এর নামে নামকরণ করা কণাটি এখনো অনাবি