২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ভাগাভাগির চুক্তি অবমাননাকর: মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বিরোধীদের সঙ্গে সম্পাদিত ক্ষমতা ভাগাভাগির চুক্তিকে নিজেদের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছেন। তবে তিনি ঘোষণা দিয়েছেন, ক্ষমতার নিয়ন্ত্রণ অবশ্যই নিজের হাতে রাখবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

হারারে, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বিরোধীদের সঙ্গে সম্পাদিত ক্ষমতা ভাগাভাগির চুক্তিকে নিজেদের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছেন। তবে তিনি ঘোষণা দিয়েছেন, ক্ষমতার নিয়ন্ত্রণ অবশ্যই নিজের হাতে রাখবেন। দীর্ঘ আলোচনা শেষে গত সপ্তাহে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে সম্মত হয় জিম্বাবুয়ের সরকার ও বিরোধীদল। চুক্তি অনুযায়ী প্রেসিডেন্ট মুগাবের হাতেই থাকছে বেশিরভার ক্ষমতা। তিনিই থাকবেন প্রেসিডেন্ট এবং একই সঙ্গে মন্ত্রিপরিষদের প্রধান। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাই। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির মধ্যস্থতায় এই ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে রাজি হয় জিম্বাবুয়ের সরকার ও বিরোধীপক্ষ। নিজের দল জানু-পিএফ পার্টির এক বৈঠকে গত বুধাবর মুগাবে এই চুক্তিকে তাদের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত হেরাল্ড সংবাদপত্র একথা জনিয়েছে। মুগাবে বলেন, "আমাদের অবস্থান যাই হোক না কেন তা হবে ক্ষমতার কেন্দ্রবিন্দু। এর মাধ্যমে আগামীতে আমরা নিজেদের আরও শক্তিশালী করব। ফলে ক্ষমতার নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে।" চুক্তি অনুযায়ী ৩১ সদস্যের মন্ত্রিপরিষদে স্যাঙ্গেরাইয়ের দল থেকে থাকবেন ১৩ জন মন্ত্রী, মুগাবের জানু-পিএফ পার্টি থেকে ১৫ জন এবং তার গ্র"পের থেকে তিন জন। গত ২৯ মার্চের পার্লামেন্ট নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে মন্ত্রিপরিষদের এই আসন ভাগাভাগি করা হয়েছে। ১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর থেকে ওই নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায় মুগাবের দল। একই সঙ্গে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুগাবেকে পরাজিত করেন স্যাঙ্গেরাই। তবে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পাননি অজুহাত তুলে দ্বিতীয় দফা নির্বাচন দেন মুগাবে। কিন্তু জুনে অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনের কয়েক দিন আগে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। স্যাঙ্গেরাই অভিযোগ করেছিলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং তার দলের নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ওই নির্বাচন স্থগিত করার জন্য আন্তর্জাতিক স