২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জারদারি

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন আসিফ আলি জারদারি। আততায়ী হামলায় নিহত সাবেক প্রধানন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি গত শনিবার দুই কক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 08:32 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি) - পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন আসিফ আলি জারদারি। আততায়ী হামলায় নিহত সাবেক প্রধানন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি গত শনিবার দুই কক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের স্থলাভিষিক্ত হলেন জারদারি। রাজধানী ইসলামাবাদে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জারদারি-বেনজির দম্পতির ছেলে পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো, মেয়ে বখতিয়ার ভুট্টো এবং জারদারির শ্যালিকা সনম ভুট্টো। শপথ অনুষ্ঠানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সরাসরি স