২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ার পর ইউক্রেন সফরে চেনি

জর্জিয়া সঙ্কট নিয়ে আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি শুক্রবার ইউক্রেন সফরে গেছেন। জর্জিয়ার প্রতি সমর্থন দেওয়ার পর তার লক্ষ্য ইউক্রেনকেও সমর্থন দেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

কিয়েভ, সেপ্টেম্বর, ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জর্জিয়া সঙ্কট নিয়ে আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি শুক্রবার ইউক্রেন সফরে গেছেন। জর্জিয়ার প্রতি সমর্থন দেওয়ার পর তার লক্ষ্য ইউক্রেনকেও সমর্থন দেওয়া। ইউক্রেন সফরকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ইউরোপীয় কর্মকর্তারা রাশিয়া এবং পশ্চিমাদের বিরোধে পরবর্তী ক্ষেত্র। রাশিয়া ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রাপ্তির ঘোর বিরোধী। ন্যাটো আপাতত জর্জিয়া এবং ইউক্রেনকে সদস্যপদ না দিলেও কোনও একদিন এই দুই দেশকে সদস্য করে নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। জর্জিয়া সঙ্কটের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইউশেঙ্কো অবিলম্বে ন্যাটো সদস্যপদের আহ্বান জানিয়েছেন। কিন্তু এরবিরোধিতা করছে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। ন্যাটো সদস্যপদ নিয়ে এই বিভক্তি এবং রাশিয়ার বিরোধিতার মুখে ইউক্রেনকে সমর্থন দিতেই সেখানে সফরে গেছেন চেনি। এর আগে চেনি বৃহস্পতিবার জর্জিয়ায় রাশিয়ার সামরিক অভিযানকে অবৈধ আখ্যা দেন এবং মস্কোর নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন। রাশিয়ার সমালোচনা করে তিনি জর্জিয়ার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। জর্জিয়ায় ২০০৩ সালের শান্তিপূর্ণ বিপ্লবের প্রসঙ্গ টেনে চেনি সাংবাদিকদের বলেন, "রোজ রেভল্যুশনের মধ্য দিয়ে আপনার দেশ স্বাধীন হওয়ার পর আমেরিকা এই সাহসী গণতান্ত্রিক দেশের সাহায্যার্থে এগিয়ে এসেছে।" ওই বিপ্লবের মধ্য দিয়েই জর্জিয়ায় পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট মিখাইল শকিাসভিলি ক্ষমতায় আসেন। তিবলিসিতে সাকাশভিলির পাশে দাঁড়িয়ে চেনি বলেন, "আপনাদের স্বার্বভৌম অঞ্চলে আপনারা আগ্রসন মোকাবেলার চেষ্টা নেওয়ায় আমরা আবারও সাহায্যের হাত বাড়িয়েছি। আর আপনাদের দেশের সীমান্ত পরিবর্তন করে ফেলার অবৈধ ও একতরফা হস্তক্ষেপ বিশ্বে সর্বতোভাবে নিন্দিত হয়েছে।" চেনি আরও বলেন, রাশিয়ার কর্মকাণ্ডে আন্তর্জাতিক সহযোগী দেশ হিসাবে মস্কো নির্ভরতা হারিয়েছে। এটি কেবল জর্জিয়াতেই নয় বরং গোটা অঞ্চল সর্বপোরি আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার নির্ভরযোগ্যতা ক্ষুন্ন হয়েছে। আজারবাইজান ও জর্জিয়া সফর শেষে বৃহস্পতিবার চেনি ইউক্রেন সফরে যান। এরপর ইতালি হয়ে তিনি সফর শেষ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩০ ঘ.