ব্যাংকক, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকার পতনের দাবিতে রাজপথে বিরোধীদের আন্দোলনের মধ্যে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তেজ বান্নাগ পদত্যাগ করেছেন। স্থানীয় গণমাধ্যম বুধবার একথা জানিয়েছে। বিক্ষোভ সামাল দিতে জরুরি অবস্থা জারির একদিন পর পররাষ্ট্রমন্ত্রীর এই পদত্যাগ প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের জন্য একটি বড় ধাক্কা।
থাইল্যান্ডের একটি টেলিভিশন চ্যানেলের সংবাদে এবং একটি ওয়েবসাইটে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী তেজ তার মিশন শেষ করেই পদত্যাগ করেছেন। বিতর্কিত মন্দির নিয়ে কম্বোডিয়ার সঙ্গে শীতল সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব দিয়ে অবসরপ্রাপ্ত কূটনীতিক তেজকে গত জুলাইতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মন্দির বিতর্ক নিয়ে তার পূর্বসূরী পদত্যাগ করতে বাধ্য হন।
তেজ এক সময় রাজা ভূমিবলের প্রধান ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই পদত্যাগকে সামাক প্রশাসনের প্রতি রাজার অনাস্থার প্রকাশ হিসেবে বিবেচনা করা হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সম্পর্কে রামখামেং বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক বোনাইয়াকিয়াত কারভেকফান বলেন, "এই খ&#
bdnews24