২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেরিলা হামলা থেকে প্রাণে বাঁচলেন মনিপুরের মুখ্যমন্ত্রী

নিজের বাসভবনে গেরিলাদের গোলা বর্ষণ থেকে প্রাণে বেঁচে গেলেন ভারতের মনিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিং। 'পিআরইপিএকে' গেরিলারা সোমবার গভীর রাতে তার বাড়িতে ওই শেল নিক্ষেপ করে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 07:22 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

গুয়াহাটি, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিজের বাসভবনে গেরিলাদের গোলা বর্ষণ থেকে প্রাণে বেঁচে গেলেন ভারতের মনিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিং। 'পিআরইপিএকে' গেরিলারা সোমবার গভীর রাতে তার বাড়িতে ওই শেল নিক্ষেপ করে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, হামলার সময় মুখ্যমন্ত্রী বাড়িতে থাকলেও এতে কেউ হতাহত হননি। ওক্রাম সিং ভারতের ক্ষমতাসীন জোট সরকারের বৃহত্তম শরীক দল কংগ্রেসের নেতা। ওক্রাম সিংয়ের ওপর গেরিলাদের তৃতীয় দফা হামলা এটা। এর আগে ২০০৩ সালে গেরিলাদের গুলিতে তার দেহরক্ষী ও গাড়িচালক নিহত হলেও তিনি প্রাণে বেঁচে যান। পরে ২০০৬ সালে আবারও হামলার শিকার হন তিনি। সোমবার রাতের এ হামলার পরপরই এক ব্যক্তি নিজেকে 'পিআরইপিএকে' এর মুখপাত্র পরিচয় দিয়ে স্থানীয় গণমাধ্যমে ফোন করেন এবং এ হামলার দায়িত্ব স্বীকার করেন। মুখ্যমন্ত্রীকে এ ধরনের আরও হামলার জন্য প্রস্তুত থাকার জন্য হুঁশিয়ার করে দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১৭ ঘ.