ব্যাংকক, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ কর্মসূচির সপ্তমদিন রাতে সহিংসতায় এক ব্যক্তির মৃত্যুর পর মঙ্গলবার সকালে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি সেনাবাহিনীকে ব্যাংককের জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দিয়েছেন। অবশ্য সেনাপ্রধান জেনারেল অনুপং পাওচিন্দা বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে রাখা বিক্ষোভকারীদের উচ্ছেদ করতে তিনি বলপ্রয়োগ করবেন না।
মঙ্গলবার রাতে সরকারপন্থি সমর্থক ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে একজনের মৃত্যু ও ৩৪ জন আহত হয়। এ ঘটনার পর দেওয়া এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান অনুপং বলেন, " পুলিশ ও সেনা পাঠিয়ে শান্তিপূর্ণ উপায়ে তাদেরকে বাইরে আনা গেলে আমরা তা করতাম। কিন্তু আমরা মনে করছি এতে করে আরও সমস্যা সৃষ্টি হবে।"
রাতের সহিংসতার পর মঙ্গলবার সকালে টেলিভিশন ও বেতারে প্রধানমন্ত্রী সামাক ঘোষিত জরুরি অবস্থায় ব্যাংককে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ এবং "জননিরাপত্তা বিঘি
bdnews24