২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে কারফিউ শিথিল

কাশ্মীরে টানা চারদিন ধরে চলতে থাকা কারফিউ বৃহষ্পতিবার সামান্য সময়ের জন্য শিথিল করা হয়েছে। লাগাতার কারফিউ, বিক্ষোভ, সহিংসতার মধ্যে অবরুদ্ধ হয়ে পড়া জনসাধারণকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহের সুযোগ দিতে কারফিউ শিথিল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 09:43 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

শ্রীনগর, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাশ্মীরে টানা চারদিন ধরে চলতে থাকা কারফিউ বৃহষ্পতিবার সামান্য সময়ের জন্য শিথিল করা হয়েছে। লাগাতার কারফিউ, বিক্ষোভ, সহিংসতার মধ্যে অবরুদ্ধ হয়ে পড়া জনসাধারণকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহের সুযোগ দিতে কারফিউ শিথিল করা হয়। কাশ্মীরে গত তিন সপ্তাহের বিক্ষোভে সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৩০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ শ'রও বেশি মানুষ। ১৯৮৯ সালে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ চলছে সেখানে। শ্রীনগরে মাত্র একঘন্টার কিছু বেশি সময়ের জন্য কারফিউ শিথিল করা হলে হাজার হাজার মানুষ দোকানপাট ও বাজার এলাকায় ভীড় করে। তবে এ কারফিউ একইসময়ে শিথিল না করে শ্রীনগরসহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে তা শিথিল করা হয়। কারফিউয়ে পুলিশের গুলিতে মৃত্যুর সর্বশেষ ঘটনাটি ঘটে বুধবার। কিছু লোক কারফিউ অমান্য করে স্বাধীনতার পক্ষে শ্লোগান দিতে থাকলে পুলিশ গুলি চালায়। এতে ২জন নিহত হয় এবং দশ/বারোজন আহত হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বুধবার ভারত সরকারের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে কাশ্মীরে সংঘটিত সা