২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করেছে ভারত

কাশ্মীরের মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের শীর্ষ নেতা মীরওয়াইজ উমর ফারুক এবং সাইয়েদ শাহ গিলানিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এর আগে রোববার থেকে কাশ্মীরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 06:15 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

শ্রীনগর, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাশ্মীরের মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের শীর্ষ নেতা মীরওয়াইজ উমর ফারুক এবং সাইয়েদ শাহ গিলানিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এর আগে রোববার থেকে কাশ্মীরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। বিচ্ছিন্নতাবাদীদের ডাকে রাজ্যজুড়ে চলতে থাকা তিনদিনের ধর্মঘটের শেষদিনে সোমবার কারফিউ অমান্য করে শ্রীনগরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করার ঘোষণার পর তাদের গ্রেপ্তার করা হল। পুলিশ জানিয়েছে, রোববার রাতে অভিযান চালিয়ে শ্রীনগর থেকে কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের সবচেয়ে বড় রাজনৈতিক মোর্চা 'অল পার্টিস হুররিয়াত কনফারেন্স' এর চেয়ারম্যান ফারুক এবং কট্টরপন্থী নেতা গিলানিকে গ্রেপ্তার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, "পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।" এর আগে রোববার কারফিউ জারির ঘোষণা দেওয়ার সময় সরকার এক বিবৃতিতে জানিয়েছিল বিচ্ছিন্নতাবাদীদের কয়েকজন শীর্ষ নেতার প্রাণনাশের হুমকি রয়েছে রয়েছে বলে খবর রয়েছে তাদের কাছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। কিন্তু রোববার কারফিউ জারির পরও সোমবার শ্রীনগরের লালচকে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করার ঘোষণায় অটল থাকে বিচ্ছিন্নতাবাদীরা। এতে করে আরও সহিংসতা ও মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। অল পার্টি হুররিয়াত কনফারেন্সের এক বিবৃতিতে বলা হয়, "কারফিউ অমান্য করে ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করতে কাশ্মীরের জনগণ প্রস্তুত।" ওদিকে, রোববারেও কারফিউয়ের মধ্যে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পুলিশের গুলিতে একজন মারা যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং দফায় দফায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কাশ্মীরে গত দুই সপ্তাহের সংঘাতে পুলিশের গুলিতে ২৪ মুসলিম বিচ্ছিন্নতাবাদী নিহত হয় এবং পাঁচ শ'রও বেশি আহত হন। ১৯৮৯ সালে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরুর পর থেকে সা