২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মঞ্চে প্রথম জনসমক্ষে ওবামা-বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা এবং তার পছন্দে নির্বাচিত নতুন ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন শনিবার একসঙ্গে প্রকাশ্য মঞ্চে জনসমক্ষে উপস্থিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 05:33 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ইলিনয়, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা এবং তার পছন্দে নির্বাচিত নতুন ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন শনিবার একসঙ্গে প্রকাশ্য মঞ্চে জনসমক্ষে উপস্থিত হয়েছেন। মঞ্চে উঠেই সমবেত জনতার উদ্দেশ্য বাইডেন বলেন, "এখন সময় আমাদের।" পরক্ষণেই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান জন ম্যাককেইনের সমালোচনায় মুখর হন। ইলিনয়ের ওল্ড স্টেট ক্যাপিটালের বাইরে একই মঞ্চে দাঁড়িয়ে বাইডেনের প্রশংসা করে ওবামা বলেন, "তিনি শুধু একজন ভালো ভাইস প্রেসিডেন্টই না, বরং একজন বড় মাপের ভাইস প্রেসিডেন্ট হবেন।" ওবামা আরও বলেন, তার মধ্যে কয়েক দশকের বিরল অভিজ্ঞতার মিশেল আছে। তিনি ওয়াশিংটনে পরিবর্তন এনেছেন। কিন্তু ওয়াশিংটন তাকে বদলাতে পারে নি। তিনি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ। তার হৃদয়, মূল্যবোধ মধ্যবিত্ত শ্রেণীতেই নিবদ্ধ। ওদিকে, বাইডেন ওবামাকে স্বচ্ছ দৃষ্টির এবং বাস্তববাদী মানুষ বলে প্রশংসা করেন। অন্যদিকে, রিপাবলিকান প্রাথীর্ জন ম্যাককেইনের সমালোচনায় বাইডেন তাকে বারবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতো একইরকম উল্লেখ করে বলেন, "অ্যারিজোনার সিনেটর হোয়াইট হাউসের মতো একই পথের পথিক হবেন। এখন একজন ভালো সেনা নয় তার চেয়েও বেশি কিছু দারকার। এখন একজন বিজ্ঞ নেতা দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১২১ ঘ.