২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে বাংলাদেশী শ্রমিকদের ধর্মঘট

কুয়েতে বেতনভাতা বাড়ানো ও কাজের পরিবেশ উন্নত করার দাবিতে শত শত দক্ষিণ এশীয় শ্রমিক ধর্মঘট শুরু করেছে। ধর্মঘটী শ্রমিকদের মধ্যে প্রবাসী বাংলাদেশীরাই বেশি। শনিবার এ ধর্মঘট শুরু হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 05:48 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

কুয়েত, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কুয়েতে বেতনভাতা বাড়ানো ও কাজের পরিবেশ উন্নত করার দাবিতে শত শত দক্ষিণ এশীয় শ্রমিক ধর্মঘট শুরু করেছে। ধর্মঘটী শ্রমিকদের মধ্যে প্রবাসী বাংলাদেশীরাই বেশি। শনিবার এ ধর্মঘট শুরু হয়। সমস্যা নিরসনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে রোববার বৈঠক করেছেন কুয়েতি কর্মকর্তারা। দেশটির সংবাদ সংস্থা কুনা এ খবর জানিয়েছে। (আরও তথ্যসহ) সেখানে লাগাতার দ্রব্যমূল্যবৃদ্ধি ও জীবন যাপনের ব্যয় বাড়তে থাকায় নিম্ন আয়ের শ্রমিকরা দীর্ঘদিন ধরেই মজুরি বাড়ানোর জন্য আন্দোলন করে আসছেন। শ্রমিকদের অভিযোগ নিয়োগের সময় যে বেতনের উল্লেখ থাকে বেশিরভাগ নিয়োগদাতাই তাদের সে বেতন দিচ্ছেন না। উপরন্ত যে বেতন তাদের দেওয়া হয় তা থেকেও একটা বড় অংশই কর্তৃপক্ষ কেটে নেয় ভিসা ফি'র নামে। এসব অনিয়ম দূর করাসহ স্বাস্থ্যসেবার সুবিধা এবং আবাসন ব্যবস্থার উন্নয়নও দাবি করে আসছে বাংলাদেশসহ এশীয় দেশগুলোর শ্রমিকরা। কুয়েত টাইমস জানিয়েছে, রোববার একটি কোম্পানির বাংলাদেশী শ্রমিকদের ধর্মঘট থামিয়ে কাজে যোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ সমঝোতার চেষ্টা চালালে বিক্ষুব্ধ শ্রমিকরা কোম্পানির এক প্রতিনিধির ওপর হামলা চালায়। ওই প্রতিনিধিও একজন বাংলাদেশী। এ ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আরেকটি পৃথক ঘটনায় ৩০ বছর বয়সী এক বাংলাদেশী শ্রমিক আহত হন। গুরুতর আহত আরও তিনজনকে একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়। এতে অন্যান্য স্থানের শ্রমিকদের মধ্যেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওদিকে, একইদিনে প্রায় এক শ'রও বেশি বাংলাদেশী শ্রমিক কুয়েতি পার্লামেন্টের কাছের একটি চত্বরে তাদের দাবি দাওয়া পূরণের জন্য বিক্ষোভ প্রদর্শন করে। এর আগে বৃহষ্পতিবার থেকেই কয়েকশত বাংলাদেশী পরিচ্ছন্নতা কর্মী সাবহান এবং জালিব আল-শাইয়ুখ নামের দুটি এলাকায় বিক্ষোভ করে আসছিল। শনিবার ওই বিক্ষোভ সহিংস রূপ নেয় শ্রমিকরা রাস্তায় নেমে এসে গাড়িতে ঢিল ছুঁড়তে শুরু করে এবং আশপাশের দালানকোঠার জানালার কাঁচ ভাংচুর করে। এসব ঘটনায় দুই শ্রমিক আহত হয়। রাত একটার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু পুলিশি বাধার খবর পেয়ে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে এবং আশপাশের বহু শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকে এবং প্রায় ৫,০০০ শ্রমিক রাস্তায় নেমে আসে। পত্রিকাটি আরও জানিয়েছে, এসব ঘটনার পর যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে প্রস্তুত থাকা এবং পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির বিভিন্ন পত্রপত্রিকায় রোববার বেতনভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছবি ছাপা হয়। বিক্ষুব্ধ এক বাংলাদেশী শ্রমিক কুয়েত টাইমসকে জানায়, "মাসিক মাত্র ৮ কুয়েতি দিনার (৩০ দশমিক ১২ ডলার) দিয়ে কিভাবে আমি বেঁচে থাকবো। তার ওপরে র্র্কতৃপক্ষের বাজে ব্যবহার তো আছেই।" পত্রিকাটি জানিয়েছে, এসব শ্রমিকদের মাসিক ৫০ দিনারের চুক্তিতে নিয়োগ দেওয়া হলেও তাদের মাত্র ২০ দিনার করে বেতন দেওয়া হয়। এর মধ্য থেকেও নিয়োগদাতারা ১২ দিনার করে কেটে রাখে 'ভিসা রেসিডেন্সি চার্জ' এর নাম করে। সরকারি বার্তা সংস্থা কুনা জানিয়েছে, ভারপ্রাপ্ত সহকারি উপশ্রমমন্ত্রী হামাদ আল-মেদহাদি বলেছেন শ্রম মন্ত্রণালয়েল পরিদর্শকরা শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে তাদের দাবি দাওয়া পর্যালোচনার জন্য কথা বলবেন। স্থানীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, চলমান বিক্ষোভ সহ সা