২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের নিজের লড়াই: গিলানি

তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে পাকিস্তান যে লড়াই শুরু করেছে তা নিজস্ব স্বার্থের জন্যই করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে তার প্রথম আনুষ্ঠানিক সফরের প্রাক্কালে শনিবার ইউসুফ রাজা গিলানি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ইসলামাবাদ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে পাকিস্তান যে লড়াই শুরু করেছে তা নিজস্ব স্বার্থের জন্যই করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে তার প্রথম আনুষ্ঠানিক সফরের প্রাক্কালে শনিবার ইউসুফ রাজা গিলানি একথা বলেন। পকিস্তানের প্রধানমন্ত্রী তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে পাক-আফগান সীমান্তজুড়ে বিদ্রোহীদের উত্থান বিষয়ক আলোচনাই মুখ্য বিবেচ্য হিসেবে স্থান পাবে। গিলানি তার এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস শুক্রবার অস্ট্রেলিয়ায় বলেন, পাক-আফগান সীমান্ত দিয়ে আফগানিস্তানের বিদ্রোহীদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণে আরও কাজ করা উচিত পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাওয়ার আগে রাওয়ালাপিন্ডির একটি বিমান ঘাঁটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন,"চরমপন্থা এবং সন্ত্রাসবাদ আমাদের নিজস্ব সমস্যা। এটা আমাদের নিজস্ব লড়াই, নিজেদের স্বার্থেই এটা আমাদের চালিয়ে যেতে হবে।" সা