২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেতে পারেন আনোয়ার

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বুধবার জামিনে মুক্তি পেতে পারেন। সমকামিতার দায়ে আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর পুলিশের এক সূত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

কুয়ালালামপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বুধবার জামিনে মুক্তি পেতে পারেন। সমকামিতার দায়ে আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর পুলিশের এক সূত্র একথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানান, "পুলিশের জামিনে আশা করা যায় আজ রাতেই তিনি মুক্তি পাবেন।" আনোয়ারের দুই আইজীবী উইলিয়াম লেয়ং এবং সানকারা নায়ের বলেছেন, আনোয়ার পুলিশকে সমকামিতা মামলায় জবানবন্দী দেওয়ার পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতলে নেওয়া হচ্ছে। তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। 'দ্য স্টার' পত্রিকা মোবাইল ফোনে দেওয়া খবরে জানিয়েছে, আনোয়ারকে ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৬ঘ.